রাজশাহীর মোহনপুরে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) মোহনপুর উপজেলা শাখার সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল হতে বেলা ১১টার সময় উপজেলা হলরুমে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক, বাকশিস মোহনপুর উপজেলা শাখা ও সহকারী অধ্যাপক, মোহনপুর মহিলা ডিগ্রী কলেজ মোঃ শাহ্ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি (বিএনপি) এ্যাডভোকেট জনাব শফিকুল হক মিলন।
সম্মেলনের প্রধান বক্তা ছিলেন সহ-সভাপতি, বাকশিস রাজশাহী জেলা শাখা ও মাদার বখ্শ্ গার্হস্থ্য অর্থনীতি কলেজ অধ্যক্ষ সালমা শাহাদাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক, মোহনপুর উপজেলা বিএনপি মোঃ মাহাবুব আর রশিদ, এবং সাংগঠনিক সম্পাদক, মোহনপুর উপজেলা বিএনপি মোঃ বাচ্চু রহমান ও সামসুজোহা শাহীন। অধ্যক্ষ আসলাম আলী ভাইস প্রিন্সিপাল মকবুল হোসেন,অধ্যপক কাজিম উদ্দিন, বাবুল হোসেন সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা বাবলু, মসিউর রহমান,সহ বিভিন্ন কলেজ এর শিক্ষক বৃন্দু।
সবার সম্মতিক্রমে সভাপতি র্নিবাচিত হন মোহনপুর মহিলা ডিগ্রী কলেজ সহকারী অধ্যাপক মোঃ শাহ্ আলম। সাধারন সম্পাদক র্নিবাচিত হন কেশরহাট মোহিলা কলেজ এর অধ্যাপক রবিউল ইসলাম , সাংগাঠনিক সম্পাদক র্নিবাচিত হন আত্রায় অগ্রনী ডিগ্রী কলেজ এর অধ্যাপক জাহানগীর হোসেন ।
সম্মেলনে বক্তারা কলেজ শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান
সোহেল রানা,ভ্রাম্যমাণ,প্রতিনিধি 



















