মোঃ আমজাদ হোসাইন, লক্ষ্মীপুর প্রতিনিধি –
লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া গ্রামের ছাড়া বাড়িতে আমিন দ্বারা জমি পরিমাপ করে সীমানা নির্ধারন করে ফিলার গাড়তে গেলে প্রতিপক্ষ সৈয়দ আহমদ, তার চার ছেলের সৈয়দ আহমদের ১ শ্যালকের হামলায় আহত হন একই গ্রামের পহেলা হাজি বাড়ির মোঃ মোস্তফা মিয়া,মোঃ মহিন উদ্দিন, মোঃ চৌধুরী মিয়া, মোঃ আব্দুর রহমান, হোসনেয়ারা বেগম,ও ববি আক্তার,এদের মধ্যে মোস্তফা মিয়া, মহিন উদ্দিন ও চৌধুরী মিয়া গুরুতর আহত হয়ে বর্তমানে জেলা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন,স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মোস্তফা মিয়া মহিন উদ্দিনের পৈতৃক সম্পত্তি যা তাদের বাপদাদার আমল থেকে তারা ভোগ দখল করে আসছে,হঠাৎ কিছু দিন যাবত সৈয়দ আহমদ ও তার পরিবার উক্ত সম্পত্তি তাদের দাবী করে,এই নিয়ে এলাকার গন্যমান্য ব্যাক্তি ও স্থানীয় আমিন দ্বারা পরিমাপ করে সীমানা পিলার দিতে গেলে সৈয়দ আহমদ ও তার ছেলেরা বাঁধা দেন,পরবর্তীতে কোন কিছু বুঝে উঠার আগেই সৈয়দ আহমদ ও তার চার ছেলে রবিউল,এমরান,শরীফ ও আরিফ অতর্কিত মহিন উদ্দিন ও মোস্তফা মিয়ার উপর হামলা করে,এসময় হামলায় বাঁধা দিতে গেলে আব্দুর রহমান, চৌধুরী মিয়া, হোসনেয়ারা বেগম ও ববি আক্তারের উপর অভিযুক্তরা হামলা করেন। এই সময় সেখানে উপস্থিত থাকা আমির হোসেন,মোঃ হাসান,মোঃ মুন্সি, ও মনির মা সহ স্থানীয়রা আহতদের উদ্ধার করে ও জেলা সদর হাসপাতালে প্রেরন করেন। সদর হাসপাতালের ইমারজেন্সী মেডিকেল অফিসার ডাঃ শামীম মোঃ আফজাল বলেন, আহতদের মধ্যে চৌধুরী মিয়া, মোস্তফা মিয়া ও মহিন উদ্দিনের অবস্থা বেশি খারাপ হওয়ায় তাদের কে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে।তাদের চিকিৎসা চলামান আছে। এদিকে গুরতর আহত মোঃ মহিন উদ্দিন ও মোস্তফা মিয়ার বোন অভিযোগ তুলে বলেন আমার ভাইদের উপর যারা এই সন্ত্রাসী হামলা করেছে আমরা তাদের বিচার চাই,এবং দ্রুত তাদের গ্রেফতার করা হোক। চন্দ্রগন্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোরশেদ আলমের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, এই ব্যাপারে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেননি,অভিযোগ পাইলে সঠিক তদন্ত করে দুশিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে অভিযুক্তদের সাথে যোগাযোগ করতে গেলে তাদের বাড়িতে কাউকে পাওয়া যায়নি।
Reporter Name 


















