০৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাটখিলে প্রবাসীর স্ত্রীর উপর হামলার ঘটনায় এসআই ওলি উল্লাহ বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২৩ বার

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের পূর্ব করটখিল বর্ধন বাড়ির প্রবাসী মিলন হোসেনের স্ত্রী জান্নাতুল ফেরদাউস (২৫) ও তার শাশুড়ি কোহিনুর আক্তার (৪৫) কে মারধরের ঘটনার তিন দিন অতিবাহিত হলেও পুলিশ এখনো থানায় মামলা রেকর্ড করেনি। উল্টো মামলা রেকর্ড করতে বাদীর নিকট ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেছেন বলে অভিযোগ করেছেন প্রবাসীর স্ত্রী জান্নাতুল ফেরদাউস ও তার শশুর মোঃ জাহাঙ্গীর আলম। গতকাল শনিবার বিকেলে চাটখিল প্রেসক্লাবে এসে তারা উপস্থিত সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন।

অভিযোগে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই বাড়ির মোঃ সোহেল (৩৫) ও মোঃ আকবর (৫০) এর সাথে প্রবাসী মিলন হোসেনের স্ত্রী জান্নাতুল ফেরদাউসের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সহ ৮ জন মিলে জান্নাতুল ফেরদাউসের উপর হামলা করে। তাকে রক্ষা করার জন্য জান্নাতুল ফেরদাউসের মা কহিনুর বেগম এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এ সময় জান্নাতের শ্লীলতাহানিরও অভিযোগ রয়েছে। এ ঘটনায় একই দিন বিকেলে জান্নাত ৮ জনকে আসামি করে চাটখিল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ৩ দিন অতিবাহিত হয়ে গেলেও এ বিষয়ে পুলিশ কোন মামলা রেকর্ড করেনি। বিষয়টি নিয়ে জান্নাতুল ফেরদাউস ও তার বাবা মোঃ জাহাঙ্গীর আলম অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এস আই অলিউল্লার সাথে কথা বললে তিনি তাদের কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবী করেন। টাকা দিতে না পারলে তিনি তাদেরকে কোর্টে মামলা করার পরামর্শ দেন।

অপরদিকে এ ঘটনার জের ধরে শুক্রবার দুপুরে প্রতিপক্ষের লোকজন আবারও তাদের উপর হামলার ঘটনা ঘটায়। এ বিষয়ে জান্নাতুল ফেরদাউস এর ভাই রাকিব হোসেন চাটখিল থানায় ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে আসলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদেরকে কোর্টে অভিযোগ করার পরামর্শ দেন।

এই বিষয়ে জানতে চাটখিল থানার এস আই অলিউল্লাহ কে ফোন দিলে তিনি ফোন কেটে দেন।

এই ব্যাপারে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফের সাথে কথা বললে তিনি জানান, এস আই অলিউল্লার সাথে কথা না বলে তিনি কোন মন্তব্য করতে রাজি নয়।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

চাটখিলে প্রবাসীর স্ত্রীর উপর হামলার ঘটনায় এসআই ওলি উল্লাহ বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ

আপডেট টাইম : ০২:৫৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬