হারভেস্টপ্লাস এবং আরডিআরএস-র উদ্যোগে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় স্কুলের শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচি ও জিঙ্ক-সমৃদ্ধ ফসলের গুনগত মান সম্পর্কে আলোচনা সভা করা হয়েছে।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত নিউট্রি এগ্রিফিউশন আফ্রিকার কান্ট্রি মানেজার পেনিনা মুওকি।
আয়োজকরা বলছেন, স্কুল শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত পুষ্টি সচেতনতা কর্মসূচি এবং জিঙ্ক-সমৃদ্ধ খাবারের গুণগত মান বিষয়ক আলোচনা সভাটি অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। এই সচেতনতা কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি বায়োফোর্টিফাইড বা জিঙ্ক-সমৃদ্ধ খাবারের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে জানতে পারছে। এই ধরণের সচেতনতামূলক আলোচনা দেশজুড়ে পরিচালনা করা হচ্ছে।
আলোচনা শেষে দিনব্যাপী শিক্ষার্থীদের মাঝে জিঙ্ক-সমৃদ্ধ খাবারের গুণগত মান বিষয়ে একটি ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হারভেস্টপ্লাস সলিউশনসের প্রোগ্রাম ম্যানেজার মজিবর রহমান, প্রোজেক্ট ম্যানেজার শাহিনুর কবির, আরডিআরএস এর হেড অফ এগ্রিকালচার এনামুল হক, টিম লিডার ডা. সালিউদ্দীন উপস্থিত ছিলেন।
সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি 


















