০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বচ্ছ ভূমিসেবা নিশ্চিতের আহ্বান এমপি মান্নানের

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভূমি সহকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান বলেছেন, অর্থের বিনিময়ে নামজারি এবং সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তাঁর কাছে এসেছে। তিনি ভূমি সেবায় স্বচ্ছতা, জবাবদিহি ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় নবীনগর উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ।
সভায় এমপি মান্নান বলেন, কিছু কর্মকর্তা ব্যক্তিগত সুবিধা নেওয়ার জন্য মধ্যস্বত্বভোগীদের সুযোগ করে দেন। তাঁর কাছে এমন অভিযোগ এসেছে যে অর্থের বিনিময়ে নামজারি করা হয় এবং সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হয়। এমনকি দেড় লাখ টাকার বিনিময়ে একটি নামজারি সম্পন্ন করার অভিযোগও তিনি পেয়েছেন বলে জানান।
তিনি বলেন, বিভিন্ন ইউনিয়নের নায়েবদের ব্যক্তিগতভাবে না চিনলেও অনেকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আগামী দিনে সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণকে ভূমি সেবা দেওয়ার আহ্বান জানান তিনি।
সংসদ সদস্য আরও বলেন, একজন প্র্যাকটিসিং আইনজীবী হিসেবে তিনি জানেন, দেশের ভূমি ব্যবস্থাপনায় সাধারণ মানুষ সবচেয়ে বেশি হয়রানির শিকার হন। তিনি নবীনগরকে একটি সেবাবান্ধব ও ব্যতিক্রমধর্মী উপজেলা হিসেবে গড়ে তুলতে চান।
নিজের নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিগত সুবিধা নিতে না পারে, সে বিষয়েও সতর্ক করেন এমপি মান্নান। তিনি বলেন, তাঁর কোনো আত্মীয়স্বজনের পরিচয় ব্যবহার করে কেউ প্রভাব খাটানোর চেষ্টা করলে তা প্রশ্রয় না দিয়ে প্রয়োজনে সরাসরি তাঁকে জানানোর জন্য কর্মকর্তাদের অনুরোধ করেন।
সভায় ভূমি প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ ভূমিসেবা নিশ্চিতের আহ্বান এমপি মান্নানের

স্বচ্ছ ভূমিসেবা নিশ্চিতের আহ্বান এমপি মান্নানের

আপডেট টাইম : ০১:১৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬