নোয়াখালীর চাটখিল থানায় পুলিশের বিশেষ অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী ববিতা ও তার সহযোগী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
মঙ্গলবার সকালে আটককৃত মাদক মামলায় আসামিদ্বয়কে আদালতে পাঠানো হবে। গতকাল সোমবার সন্ধ্যায় চাটখিল থানা পুলিশ একটি টিম অভিযান পরিচালনা করে রামনারায়নপুর ইউনিয়নের পাঁচঘরিয়া গ্রামের ঠাকুরবাড়ির সামনে পাকা রাস্তায় মাথা থেকে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো চাটখিল পৌরসভার ৪ নং ওয়ার্ড ভীমপুরের বেদে পল্লীর আরিফুল রহমান রহমানের স্ত্রী মাদক সম্রাজ্ঞী ববিতা আক্তার (৩০), ও তার সহযোগী একই বেদে পল্লীর খোরশেদ আলমের মেয়ে তামান্না আক্তার শারমিন (২০)।
থানায় সূত্রে জানা যায় মাদক ব্যবসায়ী ববিতা ও তার সহকারীর কাছ থেকে ২৬০ (দুই শত ষাট) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা নারী পুলিশের সহযোগীতা এসআই আবদুল মান্নান জব্দ তালিকা মূলে জব্দ করেন।
চাটখিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আটককৃত এই মাদক সম্রাজ্ঞী ও তার সহযোগীর বিরুদ্ধে চাটখিল থানায় মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে মামলা রুজু করা হয়েছে এবং ববিতার বিরুদ্ধে পূর্বের ৪টি মাদকদ্রব্য চুরির মামলা রয়েছে ।আগামীকাল আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হবে।
তিনি আরো বলেন মাদক উদ্ধার সংক্রান্ত অভিযান চলমান রয়েছে। মাদক নির্মূলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার 



















