১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাটোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে জেলার নলডাঙ্গা থানার আমতলী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে। এসময় আমতলী বাজারে সৈয়দ আলীর পানের দোকানের পূর্ব পাশে ফাঁকা জায়গা থেকে মো. পিন্টু প্রামানিক (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। গ্রেফতারকৃত পিন্টু প্রামানিকের পিতা মৃত পিয়াস প্রামানিক ও মাতা মৃত পিয়ারা বেওয়া। তিনি ব্রহ্মপুর পশ্চিমপাড়া (কাশিয়াবাড়ি পশ্চিম), বর্তমানে জগদীসপুর বাড়িয়াহাটি এলাকার বাসিন্দা এবং নলডাঙ্গা থানার অন্তর্গত বলে জানা গেছে। অভিযান চলাকালে তার হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিন্টু প্রামানিক মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে ডিবি পুলিশ জানায়। ঘটনার বিষয়ে নলডাঙ্গা থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

নাটোরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট টাইম : ০১:৩৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫