শীতে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে রাজশাহী জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে ৪০০ কম্বল দিয়েছে বিশ্বখ্যাত ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠান আশা। প্রতিষ্ঠানটির নিজস্ব অর্থায়নে বৃহস্পতিবার জেলা প্রশাসক মিসেস আফিয়া আখতারের কাছে কম্বলগুলো হস্তান্তর করা হয়।
এ সময় জেলা প্রশাসক মিসেস আফিয়া আখতার অনুষ্ঠানে আশার এই উদ্যোগের প্রশংসা করেন এবং আশার সঙ্গে সমন্বয় করে শীতার্থদের মধ্যে কম্বল বিতরণের কার্যক্রম ত্বরান্বিত করার আহ্বান জানান।
হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশা রাজশাহী ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার রফিকুল ইসলাম, সদর জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার আব্দুল লতিফসহ আশার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। তারা বলেন, শীতের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্বের অংশ। কম্বলগুলো সাধারণ মানুষকে শুধু শীত থেকে রক্ষা করবে না বরং তাদের জীবনে আশা ও উজ্জ্বলতার আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।
রাজশাহী ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার রফিকুল ইসলাম জানান, আশা প্রতিবছর এই ধরনের মানবিক কর্মকাণ্ড চালিয়ে আসছে এবং ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সহায়তা অব্যাহত রাখবে।
সোহেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি 



















