১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত

রাজশাহীতে মহানগর দায়রা জজ আব্দুর রহমানের বাসায় ঢুকে তার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে নগরীর ডাবতলা এলাকার স্পার্ক ভিউ নামের একটি বহুতল ভবনে এ ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র তাওসিফ রহমান সুমন (১৬) নবম শ্রেণির ছাত্র। আহত হয়েছেন বিচারকের স্ত্রী তাসমিন নাহার এবং হামলাকারী যুবক। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

ভবনের দারোয়ান মেসের আলী জানান, বিকেল আড়াইটার দিকে লিমন নামের এক যুবক বিচারক আব্দুর রহমানের ভাই পরিচয়ে ভবনে প্রবেশ করেন। দারোয়ানের খাতায় নিজের নাম ও মোবাইল নম্বর লিখে তিনি ফ্ল্যাটে যান। কিছুক্ষণ পর গৃহকর্মী এসে জানান, ফ্ল্যাটে বিচারকের ছেলে ও স্ত্রীকে কুপিয়ে আহত করা হয়েছে। পরে বাসিন্দারা এগিয়ে গিয়ে তিনজনকেই আহত অবস্থায় হাসপাতালে পাঠান।
খবর পেয়ে বিকেল ৫টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি জানান, হামলাকারীর পকেট থেকে একটি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি একজন চালক এবং পরিবারের সঙ্গে পূর্ববিরোধ থাকতে পারে।

পুলিশ কমিশনার আরও জানান, সিলেটের সুরমা থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পূর্বে তাসমিন নাহার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত

আপডেট টাইম : ০১:৫৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫