১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীর পরশুরামে পুলিশের উপর হামলা, আহত ৩

ফেনীর পরশুরামে নারীকে উত্ত্যক্ত ও মারধরের অভিযোগ তদন্ত করতে গিয়ে আসামিদের হামলায় শিকার হয়েছে এসআইসহ (উপ-পরিদর্শক) তিন পুলিশ সদস্য। আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১১টার দিকে পরশুরাম পৌর এলাকার দক্ষিণ কোলাপাড়া গ্রামের গুনাগাজী বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- এসআই মুন্নাদে, কনস্টেবল রুহুল আমিন ও নাজমুল।

পুলিশ জানায়, পরশুরাম উপজেলার দক্ষিণ কলাপাড়ার গিনা গাজী মজুমদার বাড়ির ফারুক মজুমদারের ছেলে এমাম হোসেন ফয়সাল (২৮) ও রাজিব মজুমদার (৩২)। তারা প্রতিনিয়ত প্রতিবেশী এক নারীকে (৪৬) নানাভাবে উত্ত্যক্ত করে– এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ বিষয়টি মীমাংসা করে আসার পথে রাজীব, ইমাম হোসেন ও ফারুকের নেতৃত্বে হামলা হয়। এতে তিন পুলিশ সদস্য আহত হয়।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

ফেনীর পরশুরামে পুলিশের উপর হামলা, আহত ৩

আপডেট টাইম : ০২:০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫