নওয়াপাড়ায় যথাযথ কতৃপক্ষের বিনা অনুমতিতে সড়কের পার্শ্ববর্তী একাধিক গাছ কর্তন করা হচ্ছে। জনৈক এক বিএনপি নেতার নেতৃত্বে গাছ গুলো কর্তন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
১৪ নভেম্বর সকালে নুরবাগ – মনিরামপুর সড়কের রানাভাটা এলাকার বারেকের দোকানের সামনে গিয়ে দেখা যায় কয়েকজন শ্রমিক একটি শিরিশ গাছ কাটছে। কার নির্দেশে তারা সরকারি কাছ কাটছে জানতে চাওয়া হলে তারা কোন সদুত্তর দিতে পারিনি।
ইমাদুল ইসলাম, যশোর 



















