০২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় আন্তঃজেলা চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, চোরাই বৈদ্যুতিক মিটার উদ্ধার

নওগাঁ জেলার গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে আন্তঃজেলা চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নিকট থেকে তিনটি চোরাই বৈদ্যুতিক মিটার, একটি মিটার কাটার যন্ত্র, বৈদ্যুতিক তার, মিটার কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার ২০টি সরঞ্জাম এবং আটটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মহাদেবপুর থানাধীন একটি এগ্রো ইন্ডাস্ট্রিজ (রাইস মিল) এবং সদর থানাধীন মোঃ হাফিজুর রহমান (৫৮) এর নিজস্ব জমিতে ডিপ টিউবওয়েলের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক মিটার চুরি হয়। চোরেরা মিটার চুরি করার পর তার স্থানে কাগজে মোবাইল নম্বর লিখে, মিটার ফেরত পেতে বিকাশে টাকা পাঠানোর নির্দেশ দিয়েছিল।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

নওগাঁয় আন্তঃজেলা চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, চোরাই বৈদ্যুতিক মিটার উদ্ধার

আপডেট টাইম : ১২:৩১:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫