০৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনসিসি ক্যাডেটদের এসএসসি–এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জন উপলক্ষে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ৬৭ বার

নিজস্ব প্রতিনিধি :

২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উৎকৃষ্ট ফলাফল অর্জনকারী বিএনসিসি (বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর) রমনা রেজিমেন্টের ক্যাডেটদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতাবোধে সমৃদ্ধ ক্যাডেট গঠনে এই অনুষ্ঠানটির গুরুত্ব বিশিষ্ট বলে আয়োজকদের বক্তব্য।

সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ আল মসউদ বিজিবিএমএস,পিবিজিএমএস,এনডিসি,পিএসসি, মহাপরিচালক, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রমনা রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ ইসহাক,বিজিবিএম,পিএসসি, এডিসহ,বিএনসিসি অধিদপ্তর ও রমনা রেজিমেন্টের উর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা, সাংবাদিক সহ অনেকে উপস্থিত ছিলেন। সম্মানিত প্রধান অতিথি সম্মানিত প্রধান অতিথি এসএসসিতে ভালো ফলাফলের জন্য ৬৯ জন (রমনা রেজিমেন্টের ৫০ জন, ৫১বিএনসিসি ফ্লোটিলার ১৭ জন ও ৫৬ বিএনসিসি স্কোয়াড্রন এর ০২ জন) এবং এইচএসসিতে ভালো ফলাফলের জন্য – ২৫৪ জন( রমনা রেজিমেন্টের ১৮৯ জন, ৫১ বিএনসিসি ফ্লোটিলার ৩৩ জন, ৫৬ বিএনসিসি স্কোয়াড্রন এর ৩২ জন)

মোট ৩২৩ জন ক্যাডেটদের বিভিন্ন বিভাগে সম্মাননা ও আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে। এসএসসিতে এবং এইচএসসিতে ভালো ফলের ভিত্তিতে ক্যাডেটদের ক্রেস্ট, স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া রেজিমেন্টের বিভিন্ন ফ্লোটিলা ও স্কোয়াড্রন থেকেও অসংখ্য ক্যাডেটকে সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা প্রধানত তিনটি বিষয় নিয়েআলোচনা করেন—
১) বড় স্বপ্ন দেখে লক্ষ্যনিষ্ঠভাবে কাজ করা;
২) নৈতিক মূল্যবোধে দৃঢ় ও সুশৃঙ্খল হওয়া;
৩) দেশপ্রেমে অনন্যতায় সমাজ ও দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করা।

বক্তারা বলেন, বিএনসিসি কেবল পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা দেয় না, ক্যাডেটদের নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও সামাজিক ব্যবহারে প্রস্তুত করে তুলছে যাতে ভবিষ্যতে তারা যোগ্য নাগরিক ও দেশসেবক হিসেবে সমাজে অবদান রাখতে পারে।

উৎসবমুখর পরিবেশে শেষ হওয়া অনুষ্ঠানে উপস্থিতরা সংগঠকের প্রতি কৃতজ্ঞতা জানান এবং কৃতিত্ব অর্জনকারী ক্যাডেটদের ভবিষ্যৎ অভিযাত্রার জন্য শুভেচ্ছা জানান।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

বিএনসিসি ক্যাডেটদের এসএসসি–এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জন উপলক্ষে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

আপডেট টাইম : ১১:৫৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫