০৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরের নালিতাবাড়ীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ৭১ বার

শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে শফিকুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার যোগানিয়া ইউনিয়নের কাপাসিয়া এলাকায় মালিঝি ব্রিজ সংলগ্ন একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত শফিকুল ইসলাম উপজেলার নয়াবিল ইউনিয়নের বাদলাকুড়া (মানুপাড়া) গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় ভিক্ষুক ছিলেন বলে জানায় পরিবার।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে ৭টার দিকে সকালের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যান শফিকুল এরপর আর বাড়ি ফেরেন নি। বৃহস্পতিবার সকালে কাপাসিয়া এলাকায় একটি পুকুরে অজ্ঞাত মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে খবর পেয়ে নিহত শফিকুল ইসলামের ছেলে রাজিব ঘটনাস্থলে এসে মরদেহটি তার বাবার বলে সনাক্ত করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “মরদেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

শেরপুরের নালিতাবাড়ীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ১২:০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫