০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে “যমুনা” নামে উপজেলার দাবীতে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ১১২ বার

সাহেদ আলী,সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে ‘যমুনা’ নামে উপজেলা চায় চরাঞ্চলের ৬ ইউনিয়নবাসী। সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীর চরাঞ্চলের ৬ টি ইউনিয়ন নিয়ে ‘যমুনা’ নামে নতুন উপজেলা গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’ এর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া, তেকানী, খাসরাজবাড়ী, নিশ্চিন্তপুর, চরগিরিশ ও মনসুরনগর ইউনিয়নের শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
যমুনা উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আব্দুল কাদেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহীনুর আলম, জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, যমুনা নদীর পূর্ব পাড়ে বিচ্ছিন্ন চরাঞ্চলে প্রায় দুই লাখ মানুষের বসবাস। কিন্তু যমুনা নদীর কারণে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার দুরঅস্থার কারণে তারা শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন-সুবিধা থেকে পিছিয়ে রয়েছে। তবে বিচ্ছিন্ন এ ছয়টি ইউনিয়ন নিয়ে নতুন যমুনা নামে উপজেলা হলে এ বৈষম্য দূর হবে।
বক্তারা জানান, ১৫ কিলোমিটার নদী পাড়ি দিয়ে তাদের প্রশাসনিক কাজ করতে হয়। এতে তাদের অনেক সময় নষ্ট ও হয়রানির শিকার হতে হয়। তাই নতুন উপজেলা গঠনের বিষয়টি দ্রুত বিবেচনায় নেওয়ার জন্য তারা বর্তমান অন্তর্বর্তীকালিন সরকারের প্রতি আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

সিরাজগঞ্জে “যমুনা” নামে উপজেলার দাবীতে মানববন্ধন

আপডেট টাইম : ০৩:১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫