০৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে দুই যুবকের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ৯৫ বার

লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হৃদয় হোসেন (২৫) ও নাজমুল হাসান (২৪) নামে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার কাটাখালি এলাকায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের উদনপাড়া গ্রামের আটিয়া বাড়ির মো. শাহজাহানের ছেলে এবং নাজমুল একই এলাকার মো. শফিকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় হৃদয় ও নাজমুল মোটরসাইকেলযোগে কাটাখালি এলাকা থেকে রামগঞ্জ উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। পথে অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হৃদয় ও নাজমুল সড়কে ছিটকে পড়ে। হৃদয় ঘটনাস্থলেই মারা যান। নাজমুলকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। পরে ঢাকায় নেওয়ার পথে নাজমুলও মারা যায়।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

রামগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে দুই যুবকের মৃত্যু

আপডেট টাইম : ০১:১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫