০৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জেলা উলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ১০৪ বার

মাহফুজুর রহমান সাইমন শেরপুর প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শেরপুর জেলা উলামা দলের উদ্যোগে এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর, বুধবার বাদ আসর শেরপুর সদর উপজেলার বিএনপি আহবায়ক আলহাজ্ব হযরত আলী সাহেবের বাসভবনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক আহবায়ক ও বর্তমান শেরপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ হযরত আলী সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জনাব শফিউল আলম চান। এছাড়াও শেরপুর জেলা উলামা দলের সদ্য সাবেক আহবায়ক, সদ্য সাবেক সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের ওলামা দল ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শেরপুর জেলা উলামা দলের সাবেক আইন বিষয়ক সম্পাদক এইচ. এম. খন্দকার আরিফ হাসান (টুটুল)। এরপর সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করেন উলামা দলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করেন শেরপুর শহর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও শেরপুর সদর উপজেলা শহর বিএনপির সম্মানিত সদস্য, শেরপুর জেলা বিএনপির প্রস্তাবিত শেরপুর জেলা উলামা দলের আহবায়ক পদপ্রার্থী ক্বারী আলহাজ্ব মোঃ আলী সাহেব।

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন ওলামা দলের প্রস্তাবিত আহবায়ক মোঃ নওশাদ আলী। দোয়ায় বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত রোগমুক্তির জন্য প্রার্থনা করা হয়। সকলের অংশগ্রহণে অত্যন্ত শান্তিপূর্ণ ও আধ্যাত্মিক পরিবেশে দোয়া মাহফিলটি সম্পন্ন হয়।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

শেরপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জেলা উলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম : ১২:১৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫