০৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনার আমতলীতে নৌবাহিনী ও থানা পুলিশের যৌথ চেকপোস্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৭৪ বার

এইচ,এম দেলোয়ার,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলীতে নৌবাহিনী ও থানা পুলিশের যৌথ চেকপোস্টের মাধ্যমে অভিযান পরিচালিত হয়েছে। আজ ২৯শে নভেম্বর এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলার সৈকত ফিলিং স্টেশন সংলগ্ন ছুরিকাটা এলাকার আমতলী-কুয়াকাটা-ঢাকা মহাসড়কে নৌবাহিনীর আমতলী কন্টিজেন্ট কমান্ডার, লেফটেন্যান্ট শাহরিয়া সাফাত এর নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট নৌবাহিনীর একটি সেকশন ও আমতলী থানা পুলিশের তিন সদস্যের সমন্বয়ে এ চেকপোস্ট পরিচালনা করে। চেকপোস্ট চলাকালীন বাস, ট্রাক, প্রাইভেট কার, সিএনজি, মাহিন্দ্রা, মাইক্রো ও মোটর সাইকেলের হেলমেট, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও সন্দেহভাজন ব্যক্তিবর্গকে তল্লাশি করা হয়। চেকপোস্টে মোটর সাইকেল ১১৮ টি,বাস ৭ টি,প্রাইভেট কার ৪ টি, ট্রাক ৭ টি, মাইক্রোবাস ৯ টি, সিএনজি ৪ টি, মাহিন্দ্রা ৫ টিতে তল্লাশি করা হয়। এতে সর্বমোট ৭ টি মামলার বিপরীতে, সাইত্রিশ হাজার পাঁচশত টাকা জরিমানা, এবং বৈধ কাগজপত্র না থাকায় ১ টি মোটর সাইকেল জব্দ করে, আমতলী থানায় নিয়ে আসা হয়। উল্লেখ্য, উক্ত চেকপোস্ট চলাকালীন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হয়নি।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

বরগুনার আমতলীতে নৌবাহিনী ও থানা পুলিশের যৌথ চেকপোস্ট

আপডেট টাইম : ১২:১৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫