০৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সলঙ্গায় অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০২:১৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৪৮ বার

সাহেদ আলী,সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের সলঙ্গায় দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল ৮টার দিকে সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের দেওভোগ সরকারি বিদ্যালয়ের পুকুরে মাছ ধরতে যাওয়া জেলেদের জালে লাশটি ভেসে উঠে । এই খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে শোক ও আতঙ্ক সৃষ্টি হয়।
খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সলঙ্গার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানায়,শিশুটির পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজসহ আশপাশের এলাকা খতিয়ে দেখা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

সলঙ্গায় অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৪:০২:১৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫