০৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী সাহেব বাজার কাপড়পট্টি মার্কেটে অগ্নিকাণ্ড, ৩ দোকান ক্ষতিগ্রস্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৪১ বার

সোহেল রানা,ভ্রাম্যমাণ,প্রতিনিধি:

রাজশাহী মহানগরীর সাহেব বাজার কাপড়পট্টি মার্কেটে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে বোয়ালিয়া থানার মালোপাড়া এলাকার ভূবনমোহন পার্ক সংলগ্ন কাপড়পট্টি মার্কেটের তিনটি দোকানে এ আগুন লাগে।

প্রাথমিকভাবে জানা গেছে, অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় ‘অমিত ক্লোথ স্টোর’ থেকে। মুহূর্তেই আগুন পাশের ‘হ্যাপি ম্যাচিং’ ও ‘আলম ক্লোথ স্টোর’-এ ছড়িয়ে পড়ে। হঠাৎ আগুনে দোকানগুলোর কাপড়পণ্য দ্রুত দাউ দাউ করে জ্বলতে থাকে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন আরও বড় ধরনের ক্ষতি করতে পারেনি বলে জানা গেছে।

এদিকে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। তবে কাপড়ের দোকান হওয়ায় ক্ষয়ক্ষতি বেশ উল্লেখযোগ্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে। দোকান মালিকরা ঘটনার পর হতভম্ব হয়ে পড়েছেন।

সাহেব বাজারের কোলাহলপূর্ণ এলাকায় সকালবেলায় ঘটে যাওয়া এ অগ্নিকাণ্ডে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

রাজশাহী সাহেব বাজার কাপড়পট্টি মার্কেটে অগ্নিকাণ্ড, ৩ দোকান ক্ষতিগ্রস্ত

আপডেট টাইম : ১১:৩৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫