মোঃ ইকবাল মোরশেদ ::- স্টাফরিপোর্টার।
কুমিল্লা জেলার লালমাই উপজেলা মামলা চলমান অবস্থায় সরকারি পুকুর থেকে মাটি কাটার অভিযোগে মোঃ ফারুক হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১ ডিসেম্বর) সকালে খুবেি গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুর এলাকায় এক অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে জরিমানা করেন লালমাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফা। এসময় উপস্থিত ছিলেন লালমাই থানার সেকেন্ড অফিসার এসআই আবদুল্লাহ ফারুক।
জানা যায়, সরকারি জমির মালিকানা নিজেদের দাবি করে পুকুর শুকিয়ে মাটি কাটার খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার। এ-সময় মামলা চলমান অবস্থায় কোনো প্রকার মাটি না কাটতে নির্দেশ দেওয়া হয়।
Reporter Name 



















