০৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ সদর থানার চাঞ্চল্যকর মুরাদ হত্যা মামলার এজাহারভুক্ত ২নং আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৪৬ বার

ঝিনাইদহ প্রতিনিধি মো তৌফিকুর রহমান রাজন

র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ০৩ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ, র‍্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ও ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার মোল্লারহাট থানাধীন শ্মশানপাড়া ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ঝিনাইদহ জেলার সদর থানার চাঞ্চল্যকর মুরাদ (৪৮) হত্যা মামলার এজাহারভুক্ত ২নং পলাতক আসামি ১। আলম (৫০) পিতা-মৃত কাজেম মণ্ডল, সাং- পবহাটি, থানা ও জেলা: ঝিনাইদহকে গ্রেফতার করে।
এজাহার বিশ্লেষণে জানা যায়, দিন দশেক আগে ভিকটিম মুরাদ এর পিতা মৃত্যু বরণ করলে ভিকটিম মুরাদ তার পিতার জন্য দোয়া মাহফিল করে জিলাপি বিতরণ করে। ধৃত আসামি আলম (৫০) ভিকটিম মুরাদকে উল্লেখ করে বলে, “তোর বাবার মিলাদে জিলাপি না দিয়ে ভিক্ষা করে খানার আয়োজন করতে পারলি না?” ২নং আসামি ধৃত আলমের এই মন্তব্য নিয়ে ভিকটিম মুরাদ ও আলমের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এরই ধারাবাহিকতায় গত ২৯/১১/২৫ ইং তারিখ ভিকটিম মুরাদ ঝিনাইদহ সদর থানাধীন পবহাটি সিটি মোড়ে জনাব দাউদের সিমেন্টের ঘরে বসে কথা বলার সময় ধৃত আসামি সহ অন্যান্য আসামিরা অতর্কিতভাবে চাকু, হাতুড়ি, লাঠি সোটা দিয়ে আক্রমণ করে ভিকটিম মুরাদকে হত্যা করে। পরবর্তীতে ভিকটিম মুরাদের স্ত্রী সাথী বেগম বাদি হয়ে ধৃত আসামি সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ যে, ইতোপূর্বে মামলার এজাহার নামীয় ৮নং আসামি রাহাত (২৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-৬। এছাড়া মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাবের অভিযান অব্যাহত আছে।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

ঝিনাইদহ সদর থানার চাঞ্চল্যকর মুরাদ হত্যা মামলার এজাহারভুক্ত ২নং আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

আপডেট টাইম : ০৩:৩১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫