সাভার প্রতিনিধি:
সাভারের কবিরাজ পাড়ায় নবনির্মিত শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুএবার (১৮ অগ্রহায়ণ) কৃষ্ণ পক্ষের প্রতিপদ তিথিতে ধর্মীয় আচার–অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্দিরটির উদ্বোধন করা হয়।
রাধাকৃষ্ণ সংঘের উদ্যোগে নির্মিত এ মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা–কৃষ্ণের বিগ্রহসহ এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। কবিরাজ পাড়া থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি সাভারের বিভিন্ন মন্দির প্রদক্ষিণ করে পুনরায় মূল মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে মায়েদের উলুধ্বনি, শঙ্খ–ঢাক–ঢোলের বাদ্য এবং ব্রাহ্মণদের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে মন্দিরে রাধা–কৃষ্ণের বিগ্রহ স্থাপন করা হয়। যজ্ঞ ও পূজা–অর্চনার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে আগত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
Reporter Name 



















