০৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আরএমপির সাঁড়াশি ড্রিল শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৪০ বার

সোহেল রানা,ভ্রাম্যমাণ,প্রতিনিধি:

রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখার লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে ফোর্স মোবিলাইজেশন ড্রিল শুরু করেছে। মঙ্গলবার বিকেল ৪টা থেকে নগরীর ১১টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এ ড্রিল অনুষ্ঠিত হচ্ছে। এতে আরএমপির সিনিয়র কর্মকর্তারা নেতৃত্ব দিচ্ছেন।

নগরীর যেসব এলাকায় ড্রিল পরিচালিত হচ্ছে সেগুলো হলো— লক্ষ্মীপুর মোড়, সাহেব বাজার জিরো পয়েন্ট, শিরোইল বাস টার্মিনাল, তালাইমারি মোড়, মনি চত্বর, গোরহাঙ্গা, নগর ভবন, গণকপাড়া মোড়, ভদ্রা মোড়, আলুপট্টি এবং বর্ণালী মোড়।

আরএমপির উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র মো. গাজিউর রহমান বলেন, এই ড্রিলের মূল উদ্দেশ্য হলো নগরীর আইনশৃঙ্খলা সমন্বিত রাখা এবং রাজশাহীকে আরও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ কত দ্রুত অভিযানে অংশ নিতে পারে তা যাচাই করা সম্ভব হয় বলেও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

রাজশাহীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আরএমপির সাঁড়াশি ড্রিল শুরু

আপডেট টাইম : ০১:৪০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫