০৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সঠিক চিকিৎসা পেলে আজ খালেদা জিয়া এমন অসুস্থ্য হতেন না – ভোলায় গোলাম নবী আলমগীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ৫৫ বার

আশিকুর রহমান শান্ত, ভোলা জেলা প্রতিনিধি ঃ

স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত করেছে ‌আওয়ামী লীগ, সঠিক চিকিৎসা পেলে আজ তিনি এতটা গুরুতর অসুস্থ্য হতেন না বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির আহ্বায়ক ও ভোলা -১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর।

রবিবার (৭ ডিসেম্বর) বিকালে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের শান্তিরহাট বাজারে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন তিনি।

আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, খালেদা জিয়া আপোষহীন নেত্রী, তিনি শেখ হাসিনার মত কথায় কথায় মানুষ কে ছোট করে তুচ্ছ তাচ্ছিল্য করে সমালোচনা ও বদনাম করেন না। আজ পর্যন্ত শেখ হাসিনা কে উদ্দেশ্য করে একটা বাজে মন্তব্য করেননি খালেদা জিয়া।

প্রধান অতিথির বক্তব্যেতে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব গোলাম নবী আলমগীর আরো বলেন, আপনারা সর্তক থাকবেন, ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। প্রতিটি ষড়যন্ত্রের কঠিন জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

চরসামাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুউদ্দিন মাতাব্বর এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শফিউর রহমান কিরণ, আলহাজ্ব হুমায়ুন কবির সোপান, আলহাজ্ব তরিকুল ইসলাম কায়েদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, চরসামাইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুসা কালিমুল্লাহ্, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল লতিফ টিটু, পৌর বিএনপির প্রচার সম্পাদক আসাদ খোকন সহ প্রমুখ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ। বেগম খালেদা জিয়ার শারীরিক ভাবে দ্রুত সুস্থ হয়ে উঠার জন্য দোয়া প্রার্থনা করা হয়। মোনাজাতে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয় খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে দেশবাসীর মাঝে ফিরে আসেন। শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি ও কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

সঠিক চিকিৎসা পেলে আজ খালেদা জিয়া এমন অসুস্থ্য হতেন না – ভোলায় গোলাম নবী আলমগীর

আপডেট টাইম : ০১:০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫