০৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে ১৮ দিনে ৩৬ টি ইট ভাটা ভেঙে দিল প্রশাসন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ১৩১ বার

লক্ষ্মীপুর সংবাদদাতা, কবির হোসেন রাকিব

লক্ষ্মীপুরে এক সপ্তাহ বিরতির পর আবারও অবৈধ ইটভাটায় অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ভবানীগঞ্জের মহানগর ইটভাটায় অভিযান চালিয়ে সম্পূর্ণ ভাটা গুড়িয়ে দেওয়া হয়। এরপর একইভাবে তেওয়ারীগঞ্জের হাজি ইটভাটায় অভিযান চালায় স্থানীয় প্রশাসন। এ নিয়ে গত ১৮ দিনের অভিযানে রামগতি, কমলনগর ও সদর উপজেলায় ৩৬ টি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় জরিমানা করা হয় প্রায় ২৬ লাখ টাকা।

এর আগে গত ৬ নভেম্বর সকাল থেকে পরিবেশ অধিদপ্তর ও জেলা-উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে রামগতির চর আফজাল থেকে শুরু হয় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান।

লক্ষ্মীপুরের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশীদ পাঠান বলেন, রামগতি ও কমলনগরে ৫১ টি ইটভাটা রয়েছে। এরমধ্যে ৪৯ টিসহ জেলায় প্রায় শতাধিক অবৈধ ইটভাটা রয়েছে। জেলা-উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এসব ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছ।

১৮ দিনে ৩৬ টি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। আর জরিমানা করা হয় প্রায় ২৬ লাখ টাকা। এসব অবৈধ ভাটা ভেঙে দেওয়ার পরেও যাতে চালু করতে না পারে, সেজন্য অভিযান অব্যাহত থাকবে

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

লক্ষ্মীপুরে ১৮ দিনে ৩৬ টি ইট ভাটা ভেঙে দিল প্রশাসন

আপডেট টাইম : ১১:৪৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫