মোহাম্মদ হানজালা
যশোর প্রতিনিধি।
যশোরের শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের একজন সাধারণ ভ্যান চালক আশিক।(পিতা:-তুজাম)
ছোট ছোট দুই সন্তানের পিতা আশিক, এছাড়াও সংসারে আছে তার মা-বাবাও।
কিছু দিন আগে ঋণ করে একটি ভ্যন কেনেন আশিক।
সব মিলিয়ে ভ্যন চালিয়ে যা উপার্জন করছিলো তা দিয়ে কোনোরকম দিন কাটছিলো ক্ষুদ্র ভ্যান চালক আশিকের পরিবারের।
কিন্তু, ৮ই ডিসেম্বর রাত ৩টার দিকে কিছু অসাধু চক্র তার নিজ বাড়ি ভ্যানটি চুরি করে নিয়ে যায়।
এ বিষয়ে ভুক্তভোগী আশিক জানান, কিছুদিন আগে ৮০ হাজার টাকা ঋণ করে একটি মোটর ভ্যন কিনেছিলেন।
কিন্তু গত ৮ই ডিসেম্বর রাত ১০ টার দিকে কাজ শেষে বাসায় ফিরে ভ্যনে তালা দিয়ে ঘুমাতে যায় আশিক।
পরে রাত ৩ টার দিকে তার এক প্রতিবেশি রাশেদ কিছু লোককে ভ্যনটিকে নিয়ে যেতে দেখে দ্রুত আশিককে ডাকেন।
ততসময়ে চক্রটি ভ্যনটি নিয়ে অনেক দূরে চলে যায়, এজন্য তাদেরকে ধরা সম্ভব হয়নি।
আশিকের পরিবার জানান, একমাত্র উপার্জনের মাধ্যম ছিলো ভ্যনটি, ভ্যন চালিয়ে যতটুকু উপার্জন হতো তাই দিয়েই চলতো তাদের সংসার।
ভ্যন হারিয়ে ছোট ছোট সন্তানদেরকে নিয়ে অনেক কষ্টর দিন কাটাচ্ছেন আশিকের পরিবার।
এ সময় স্থানীয়রা জানান, শুধু আশিকের ভ্যন নয়, এলাকা থেকে, পানির মটর, মোবাইল, সাইকেল, ট্রান্সফরমা, স্যালো মেশিন সহ চুরি হচ্ছে বিভিন্ন জিনিস পত্র।
এ বিষয়ে আরো জানতে চাইলে এলাকাবাসী জানান, উঠতি বয়সী তরুণদের মধ্যে মাদকাসক্তি বেড়ে যাওয়ায় এবং পর্যাপ্ত প্রশাসনের দৃষ্টি না থাকাই, অর্থের প্রয়োজনে এমন কাজ করছে বলে মনে করছেন এলাকাবাসী।
এলাকাবাসীর দাবি, প্রশাসন যেনো এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন এবং অসহায় আশিককে তার ভ্যনটি ফিরিয়ে আনার ব্যবস্থা করেন অথবা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন।
Reporter Name 



















