০৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ায় চোরাইকৃত মোটরসাইকেলসহ ১ জনকে আটক করেছে কোস্ট গার্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ৪৭ বার

হানিফ উদ্দিন সাকিব

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় চোরাইকৃত মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার  (১০ ডিসেম্বর ) বিকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো: আবুল কাশেম  এ তথ্য নিশ্চিত করেন।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ ডিসেম্বর  মঙ্গলবার বিকাল ৪টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার সদস্যরা নলছিরা ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে

অভিযান চলাকালীন সন্দেহজনকভাবে চলাফেরা করা এক ব্যক্তিকে আটক করে তল্লাশি করেন কোস্ট গার্ড সদস্যরা। এ সময় তার কাছ থেকে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরে জব্দকৃত মোটরসাইকেল ও আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড কর্তৃপক্ষ জানায়, জলদস্যুতা, চোরাচালান ও অপরাধ দমনে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

হাতিয়ায় চোরাইকৃত মোটরসাইকেলসহ ১ জনকে আটক করেছে কোস্ট গার্ড

আপডেট টাইম : ১২:১৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫