০৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামগঞ্জে কিশোরগ্যাংদের দেওয়া আগুনে পুড়ে গেছে বসতঘর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ১৪২ বার

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ কবির হোসেন রাকিব

লক্ষ্মীপুরের রামগঞ্জে কিশোর গ্যাংদের দেওয়া আগুনে পুড়ে গেছে এক প্রবাসীর বসতঘর। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত ১ টায় উপজেলার লামচর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের প্রবাসী লিটন হাওলাদারের বাড়ীতে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে লিটন হাওলাদার এর ছেলে মুহাম্মদ ইউসুফ অভিযোগ করেন।
লিটন হাওলাদারের ছেলে ইউসুফ জানান গত কিছুদিন ধরে একই গ্রামের নোয়াবাড়ির বাসিন্দা নিরব ও মোহনের সঙ্গে বিরোধ চলছে। তারা বিভিন্ন সময়ে আমাকে হুমকি ধমকি দিয়েছে এবং মারধরও করেছে।এলাকায় তাদের একটি কিশোর গ্যাং আছে।
লিটনের স্ত্রী জানান, গভীর রাতে ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন দৌড়ে ছুটে এসে আগুন নিভাতে চেষ্টা করে ততক্ষণে ঘরের অর্ধেক পুরে ছাই হয়ে যায়। তিনি আরও বলেন, “আমরা সাধারণ মানুষ। আমরা আইনের মাধ্যমে সঠিক বিচার চাই।

মোহাম্মদীয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাজ উদ্দিন জানান,খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের ভিত্তিতে আইননানুগব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়রা জানান, এলাকায় কিশোরগ্যাংয়ের দৌরাত্ম্য দিন দিন বেড়ে যাওয়ায় চুরি, ডাকাতি,ছিনতাই মারামারি, ভাঙচুর ও বসতঘরে আগুন দেওয়ার মতো অপকর্ম দিন দিন বেড়েই চলেছে , যা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।

তাদের দাবি, কিশোরগ্যাংয়ের বেপরোয়া কর্মকাণ্ড বন্ধে এখনি পদক্ষেপ নিতে হবে।নতুবা তাদের বেপরোয়া কর্মকান্ডে এলাকায় অপরাধ আরও বেড়ে যাবে আমরা দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

রামগঞ্জে কিশোরগ্যাংদের দেওয়া আগুনে পুড়ে গেছে বসতঘর

আপডেট টাইম : ১২:৪৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫