০৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়া সুপার মার্কেটে ‘মাহির সুপার শপ’ এর শুভ উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ৩৭ বার

হানিফ উদ্দিন সাকিব,  হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ

নোয়াখালীর হাতিয়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত হাতিয়া সুপার মার্কেটে আজ শুক্রবার বিকেলে ‘মাহির সুপার শপ’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। দোকানটির মালিক মো. মিজানুর রহমান ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, মার্কেট কমিটির সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপর প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “হাতিয়া সুপার মার্কেটে ‘মাহির সুপার শপ’ উদ্বোধনের মাধ্যমে ক্রেতারা আরও উন্নত মানের পণ্য ও সেবা পাওয়ার সুযোগ পাবেন। ব্যবসার প্রসার ও গ্রাহকসেবায় এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

দোকানের মালিক মো. মিজানুর রহমান বলেন, “গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই ‘মাহির সুপার শপ’ চালু করা হয়েছে। এখানে নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে উচ্চমানের ভোগ্যপণ্য পর্যন্ত সবকিছুই সুলভ মূল্যে পাওয়া যাবে।”

উদ্বোধন শেষে অতিথিদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় এবং নতুন এই সুপার শপটি ঘুরে দেখানো হয়। ক্রেতাসাধারণ দোকানটির আধুনিক পরিবেশ ও পণ্যের মানের প্রশংসা করে ভবিষ্যতেও উন্নত সেবা পাওয়ার আশা ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

হাতিয়া সুপার মার্কেটে ‘মাহির সুপার শপ’ এর শুভ উদ্বোধন

আপডেট টাইম : ১২:১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫