০৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ দায়িত্বে পোস্টার–ব্যানার অপসারণ করলেন হান্নান মাসউদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ৪৪ বার

হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি ঃ

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে শাপলা প্রতীকের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ তফসিল পরবর্তী নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে নিজ উদ্যোগে পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ শুরু করেছেন।শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে হাতিয়ার ওছখালী এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় নিজ নামে ছাপানো সব প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ দিয়ে কর্মী-সমর্থকদেরও ৪৮ ঘণ্টার মধ্যে আইন মেনে সব ব্যানার–ফেস্টুন সরিয়ে ফেলতে নির্দেশনা দেন।তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা ও আইন মেনে চলা প্রতিটি প্রার্থীর গণতান্ত্রিক দায়িত্ব। স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হাতিয়া উপজেলার প্রধান সমন্বয়কারী শামছুল তিব্রিজ, হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক মো. ইউসুফ রেজাসহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

নিজ দায়িত্বে পোস্টার–ব্যানার অপসারণ করলেন হান্নান মাসউদ

আপডেট টাইম : ১২:১৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫