০৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনকে সামনে রেখে টঙ্গীতে বিএনপির গণসংযোগ ও আনন্দ মিছিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ১২৯ বার

কাজী কেয়া

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির সমর্থনে টঙ্গীতে ব্যাপক গণসংযোগ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মিছিলটি টঙ্গীর সেনা কল্যাণের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে স্টেশন রোড এলাকায় এসে শেষ হয়। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন। এ সময় স্থানীয় জনগণকেও মিছিলে অংশ নিতে দেখা যায়।

নেতাকর্মীরা জানান, বিএনপি মনোনীত প্রার্থী রনির পক্ষে এই গণসংযোগের মাধ্যমে তফসিল ঘোষণাকে স্বাগত এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে তাদের অবস্থান তুলে ধরা হয়েছে। তারা বলেন, আগামী নির্বাচনে জনগণ ধানের শীষের পক্ষে রায় দেবে এ বিশ্বাস থেকেই মাঠে নেমেছেন তৃণমূলের নেতাকর্মীরা।

কর্মসূচিতে বক্তারা আরও বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপির প্রার্থীকে বিজয়ী করা প্রয়োজন। এজন্য আগামী দিনগুলোতে আরও ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর ঘোষণা দেন তারা।

এদিকে পুরো মিছিলকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীদের স্লোগান আর বাদ্যযন্ত্রের তালে তালে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। শান্তিপূর্ণভাবে শেষ হওয়া এ কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

নির্বাচনকে সামনে রেখে টঙ্গীতে বিএনপির গণসংযোগ ও আনন্দ মিছিল

আপডেট টাইম : ০৫:২৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫