০৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল ২ বছর বয়সী শিশুর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১০৩ বার

মোঃ মান্নু মিয়া, নড়াইল লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দীন ইসলাম নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮ টার দিকে বাড়ির উঠানে খেলছিলো শিশু দীন ইসলাম। , এসময় সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়।পরে পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির দক্ষিণ পাশে থাকা পুকুরে দীন ইসলামকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) কবির উদ্দীন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশু দীন ইসলামের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল ২ বছর বয়সী শিশুর

আপডেট টাইম : ১২:৪৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫