লক্ষীপুর সংবাদদাতা, কবির হোসেন রাকিব
রামগঞ্জ-লক্ষ্মীপুর সড়কে পৌরসভার ৭নং ওয়ার্ডের নরিমপুর নামক স্থানে সড়কে উল্টে যাওয়া টিন বোঝাই একটি অটোরিকশার চাপায় পড়ে সাত্তার মিয়া (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।
মঙ্গলবার (১৬ডিসেম্বর) বিকেলে টিন বোঝাই একটি অটোরিকশা সড়কের গর্তে পড়ে আটকে গেলে সাত্তার মিয়া অটো রিক্সাটি গর্ত থেকে উঠাইতে গেলে টিন বোঝাই অটোরিকশাটি উল্টে তার গায়ে পড়ে, এতে টিনের আঘাতে তার শরীর কেটে যায়, ঘটনার স্থলে তিনি নিহত হন ।
নিহত ছাত্তার মিয়া রামগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মিয়া রাজা বেপারী বাড়ির মোঃ বসু মিয়ার ছেলে। তার তিন ছেলে তিন মেয়ে রয়েছে।
Reporter Name 



















