০৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দোকান করে দিলেন, রুহুল আমিন বাহাদুর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ২৩৯ বার

মোহাম্মদ জাকির শাহ, নোয়াখালী পতিনিধিঃ

এক সপ্তাহের প্রতিশ্রুতি রেখে নতুন করে দোকান নির্মাণ

নোয়াখালী সদর উপজেলার ২০ নং আন্ডারচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ীর মুখে আবারও হাসি ফুটিয়েছেন বিএনসির ওয়ার্ড সভাপতি রুহুল আমিন বাহাদুর।

গত ৫ তারিখ দিবাগত রাত আনুমানিক ২টার সময় ওই এলাকার ব্যবসায়ী ফারুক হোসেনের দোকানে আকস্মিকভাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দোকানের সমস্ত মালামালসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। মুহূর্তের মধ্যেই সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েন ব্যবসায়ী ফারুক হোসেন। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা দোকানটি পুড়ে যাওয়ায় তিনি মানসিক ও আর্থিকভাবে মারাত্মকভাবে ভেঙে পড়েন।

অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই অনেকেই খোঁজখবর নিলেও প্রকৃত অর্থে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দৃঢ়ভাবে দাঁড়ান বিএনসির ৭ নং ওয়ার্ড সভাপতি রুহুল আমিন বাহাদুর। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবসায়ী ফারুক হোসেনকে সাহস জোগান এবং এক সপ্তাহের মধ্যেই নতুন করে দোকান করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

দেওয়া সেই প্রতিশ্রুতি শুধু কথায় নয়, বাস্তব কাজের মাধ্যমেই প্রমাণ করলেন রুহুল আমিন বাহাদুর। আজ তিনি তার আশ্বাস বাস্তব রূপে পূরণ করেছেন। নিজ উদ্যোগে ও তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর জন্য নতুন করে দোকান নির্মাণ সম্পন্ন করেন তিনি।

নতুন দোকান পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ব্যবসায়ী ফারুক হোসেন। কৃতজ্ঞতার সাথে তিনি বলেন,
“আগুনে সব হারিয়ে আমি ভেঙে পড়েছিলাম। তখন রুহুল আমিন বাহাদুর ভাই যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তা কোনোদিন ভুলবো না। আজ নতুন করে দোকান পেয়ে আবার জীবনের আশা ফিরে পেয়েছি।

এলাকাবাসীর মতে, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। বিএনসির ওয়ার্ড সভাপতি রুহুল আমিন বাহাদুরের এই মানবিক ভূমিকা এলাকাজুড়ে প্রশংসিত হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দোকান করে দিলেন, রুহুল আমিন বাহাদুর

আপডেট টাইম : ১২:১৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫