০৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে যুবতী’কে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ মামলার মূলহোতা আসামি সোহেল’কে গ্রেফতার করেছে র‍্যাব-৫, রাজশাহী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ৫৫ বার

সোহেল রানা,ভ্রাম্যমাণ,প্রতিনিধি:

রাজশাহীতে এক যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামলার মূলহোতা আসামি সোহেলকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, রাজশাহী।

র‍্যাব সূত্রে জানা যায়, অভিযুক্ত সোহেল দীর্ঘদিন ধরে ভুক্তভোগী যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরবর্তীতে বিয়েতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগী থানায় মামলা দায়ের করেন।

মামলার পর থেকে সোহেল আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহী বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, নারী ও শিশু নির্যাতনের মতো গুরুতর অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

রাজশাহীতে যুবতী’কে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ মামলার মূলহোতা আসামি সোহেল’কে গ্রেফতার করেছে র‍্যাব-৫, রাজশাহী

আপডেট টাইম : ১২:১৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫