০৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামপালে অবৈধ বালু উত্তোলন এর দায়ে জরিমানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩০:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ৪১ বার

রাকিবুল ইসলাম সুমন

জেলা প্রতিনিধি বাগেরহাট
বাগেরহাট জেলার রামপালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার সময় উপজেলার বাশতলী ইউনিয়নের তালবুনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে উপজেলার ইসলামবাদ গ্রামের মৃত ইনসান সরদারের ছেলে রেজাউল সরদার (৪৫)-কে অভিযুক্ত করে এ জরিমানা করা হয়।

রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিজিৎ চক্রবর্তী বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তালবুনিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনের অধীনে ড্রেজার মালিক রেজাউল সরদারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ডের টাকা তাৎক্ষণিক ভাবে আদায় করা হয়েছে ।

অভিজিৎ চক্রবর্তী জানান, এই অভিযান চলমান থাকবে। তথ্য দিয়ে সবাইকে সহযোগিতার অনুরোধ করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

রামপালে অবৈধ বালু উত্তোলন এর দায়ে জরিমানা

আপডেট টাইম : ০৫:৩০:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫