০৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সদর লক্ষ্মীপুরে কিশোর নিখোঁজ, পরিবারের আহ্বান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ১১৫ বার

লক্ষীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলার চৌধুরী বাজার এলাকার একটি কিশোর নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ কিশোরের নাম ইমন হোসেন (১৪)। তিনি সামছুল আলমের ছেলে এবং চৌধুরী বাজারের হাছন আলী ব্যাপারী বাড়ির বাসিন্দা। ইমন স্থানীয় লুধুয়া মাদ্রাসার একজন শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে ইমন বাসু বাজার এলাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সকল জায়গা, আত্মীয়স্বজনের বাড়ি এবং মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান মেলেনি।
এ ঘটনায় পরিবার গভীর উদ্বেগ প্রকাশ করে যে কোনো সহৃদয় ব্যক্তি যদি ইমন হোসেনের অবস্থান সম্পর্কে কিছু জানেন বা তাকে কোথাও দেখে থাকেন, তাহলে দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
📞 যোগাযোগ নম্বর: ০১৭২৭-২৩১৬৪০
নিখোঁজ কিশোরকে খুঁজে পেতে সংবাদটি সর্বত্র ছড়িয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করেছে পরিবার।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

সদর লক্ষ্মীপুরে কিশোর নিখোঁজ, পরিবারের আহ্বান

আপডেট টাইম : ০২:৩৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫