০৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামগতিতে সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাইসহ ৩ জনের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ১৫৩ বার

লহ্মীপুর, প্রতিনিধি,কবির হোসেন রাকিব

লক্ষ্মীপুরের রামগতিতে ২ দিনে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের আপন দুই ভাই সহ ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের হাজিগঞ্জ বাজারের পোল্ট্রি ব্যবসায়ী মোঃ সোহেল (১৮) মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয় তার। সে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল করিমের ছেলে ও স্থানীয় হাজিগন্জ বাজারের একজন পোল্ট্রি ব্যবসায়ী ছিলেন।

হাজিগঞ্জ বাজারের ৩ জন ব্যবসায়ী জানান, নিহত সোহেল আজ শুক্রবার সকাল ১১ টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে হাজিগন্জ বাজারে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার স্বীকার হলে স্থানীয়রা উদ্বার করে তাকে নোয়াখালী সদর হাসপাতালে নিলে বিকেল ২ টার দিকে সে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের মিয়ার বেঁড়ী নামক এলাকায় মো. আব্দুল করিম (৪৫) ও মো. মামুন (৩৩) নামে এক পরিবারের আপন দুই ভাই সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়। তারা দুইজনই রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরকলাকোপা গ্রামের মো. সৈয়দ আহাম্মদের ছেলে। দুই ভাই সৌদি প্রবাসী ছিলেন। গত ৪ মাস আগে তারা সৌদি আরব থেকে দেশে আসেন।

পারিবারিক সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে আব্দুল করিম ও মো. মামুন দুই ভাই উপজেলার কলাকোপা মাদ্রাসা সংলগ্ন নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে লক্ষ্মীপুর শহরের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে মিয়ার বেঁড়ী নামক এলাকায় গেলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে তারা। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। নিহত ২ ভাইয়ের জানাজা আজ শুক্রবার সকাল ১০টায় রামগতি উপজেলার জামিয়া ইসলামিয়া কলাকোপা মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। ২ দিনে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

রামগতিতে সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাইসহ ৩ জনের মৃত্যু

আপডেট টাইম : ০২:২৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫