০৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সোনাদিয়া মানিক বাজার জামে মসজিদে তালিল ও দোয়া মাহফিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৭:০০ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ৪০ বার

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ

বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।দেশনেত্রীর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন দোয়া ও প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করছে। এরই অংশ হিসেবে হাতিয়া  উপজেলা কৃষকদলের উদ্যোগে নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া মানিক বাজার জামে মসজিদে তালিল, খতমে কোরআন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, ঐক্য ও গণতান্ত্রিক মর্যাদা রক্ষার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা  কৃষকদলের আহবায়ক আব্দুর রব। তিনি শোকসন্তপ্ত পরিবার ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। দোয়া মাহফিল শেষে তিনি বলেন,

“দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান বাংলাদেশের রাজনীতিতে স্মরণীয় ও অম্লান। তাঁর নেতৃত্ব, সাহসিকতা ও ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশব্যাপী শোক পালন করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে দোয়া মাহফিল ও খতমের আয়োজন অব্যাহত রয়েছে। একই সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন মহল থেকে তাঁর মৃত্যুতে শোক ও সমবেদনা জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সোনাদিয়া মানিক বাজার জামে মসজিদে তালিল ও দোয়া মাহফিল

আপডেট টাইম : ১২:৫৭:০০ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫