০৬:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ামতপুরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁর নিয়ামতপুরে লেখাপড়ার মান উন্নয়ন ও স্কুলের বিভিন্ন সমস্যা নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার ভাদরন্ড লক্ষীতাড়া সরকারি প্রাথমিক বিদয়ালয়ের হলরুমে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম। সভাপতিত্ব করেন ক্লাসটার অফিসার মমতাজ মহল। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সারোয়ার হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, সহকারী শিক্ষা অফিসার আব্দুল হান্নান, ভাদরন্ড লক্ষীতাড়া সরকারি প্রাথমিক বিদয়ালয়ের প্রধান শিক্ষক নাজমুল হোসেন, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু, পিএলবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, শ্রীমন্তপুর ইউনিয়নের সংরক্ষিত আসনের ইউপি সদস্য মিতালী রাণী প্রমুখ।

অভিভাবক সমাবেশে বক্তারা বলেন, ‘ছেলেমেয়েদের ভালো মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আপনারা সকলে স্কুলে পাঠান। তাদের দেখভালের দ্বায়িত্ব শুধু শিক্ষকের নয়, এর জন্য সবসময় অভিভাবকের সহযোগিতা প্রয়োজন।’

ছেলেমেয়েদেরকে বিখ্যাত মনীষীদের জীবনী নিয়ে আলোচনা ও স্বপ্ন দেখিয়ে ভালো মানুষ গড়ার আহবান জানান বক্তারা।

জনপ্রিয় সংবাদ

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শাখা ভিত্তিক অভিভাবক সমাবেশ

নিয়ামতপুরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৪:০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫