০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে বিষ পানে গৃহবধূর মৃত্যু

রাজশাহীর তানোরে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূর বিষ পানে আত্মহত্যার ঘটনা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, বুধবার দুপুরে তানোর পৌর এলাকার জিওল গ্রামে। এঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। নিহত গৃহবধূর জিওল গ্রামের আসলাম উদ্দিনের স্ত্রী তিথি খাতুন(২২)। তিথি খাতুনের বাপের বাড়ি তানোর পৌর এলাকার গোকুল গ্রামে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,নিহত তিথির সংসারে প্রায় মনোমালিন্য হয়ে আসছিলো।

গতকাল মঙ্গলবার তাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। কিন্তু বুধবার সকালে সবার অগোচরে বাড়িতে বিষ পান করেন তিথি খাতুন। এতে করে তার ছটপট করা দেখে পরিবারের লোকজন দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় তার অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তিথিকে রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার্ড করে দেন। রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিথির মৃত্যু হয়।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন জানান,রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিথি খাতুনের মৃত্যু হয়েছে। সেজন্য লাশ থানায় নেয়া হয়নি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের লাশ পোস্টমর্টেম করা হবে। এবিষয়ে নিহতের কেউ কোন অভিযোগ দেয়নি। যদি কেউ অভিযোগ দেন তাহলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শাখা ভিত্তিক অভিভাবক সমাবেশ

তানোরে বিষ পানে গৃহবধূর মৃত্যু

আপডেট টাইম : ০৪:০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫