০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে বিএনপি’র বহিষ্কৃত নেতা আমিনের অনুসারীদের হামলায় কলেজ ছাত্র গুরুতর আহত

নোয়াখালী সদর উপজেলার ২নং দাদপুর ইউনিয়নের খলিফারহাট এলাকার ৮নং ওয়ার্ডের বারোহিপুর গ্রামের কলেজপড়ুয়া যুবক ইমাম উদ্দিন (২২) কে কুপিয়ে গুরুতর জখম করেছে বিএনপি’র বহিষ্কৃত নেতা আমিনের অনুসারীরা। আহত ইমাম উদ্দিন মৃত কামাল উদ্দিন ও শামসুর নাহারের পুত্র।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (০৫ নভেম্বর ২০২৫) সকাল ১১টার দিকে। জানা যায়, সেদিন সকালে ইমাম উদ্দিন মাইজদী যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে খলিফারহাট বাজারে পৌঁছালে আমিনের নেতৃত্বাধীন একদল সন্ত্রাসী তার পথরোধ করে। একপর্যায়ে তারা ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যার চেষ্টা চালায়। এসময় স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় ইমাম উদ্দিনকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার সূত্রে জানা যায়, বহিষ্কৃত বিএনপি নেতা আমিনের সঙ্গে ইমাম উদ্দিনের পরিবারের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই শত্রুতার জের ধরেই এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

আহতের মা শামসুর নাহার বলেন, “আমি একজন অসহায় মা। যারা আমার ছেলের ওপর এমন বর্বরোচিত হামলা চালিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমি প্রশাসনের নিকট সুষ্ঠু বিচারের জোর দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শাখা ভিত্তিক অভিভাবক সমাবেশ

নোয়াখালীতে বিএনপি’র বহিষ্কৃত নেতা আমিনের অনুসারীদের হামলায় কলেজ ছাত্র গুরুতর আহত

আপডেট টাইম : ০৩:৪৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫