০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হলেন শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আ.জ.ম রেজাউল করিম খান

শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আ.জ.ম. রেজাউল করিম খানকে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে প্রেষণে পদায়ন করেছে সরকার।

বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক আ.জ.ম. রেজাউল করিম খানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে প্রেষণে পদায়ন করা হয়েছে।

আদেশ অনুযায়ী, তিনি নিজ বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতা গ্রহণ করবেন। পাশাপাশি পদ-সংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। প্রচলিত বিধি অনুযায়ী ভবিষ্য তহবিল, যৌথ বীমা, লিভ স্যালারি ও পেনশন তহবিলে চাঁদা প্রদান করবেন। বোর্ড কর্তৃপক্ষ সরকারি বাসস্থানের ব্যবস্থা করলে তিনি বাড়ি ভাড়া ভাতা গ্রহণ করতে পারবেন না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারের প্রচলিত ও প্রণীতব্য বিধি-বিধান অনুযায়ী তার চাকরি পরিচালিত হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জনপ্রিয় সংবাদ

আপডেট টাইম : ০৫:৪৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬