০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিপাহী বিপ্লব মাধ্যমে জিয়াউর রহমানের হাত ধরেই দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে-ব্যারিস্টার খোকন

নোয়াখালীর চাটখিলে জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে সিপাহী বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় উপজেলার আলিয়া মাদ্রাসা মাঠে র‍্যালি পূর্ব আলোচনা সভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানার সভাপতিত্বে ও পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা নোয়াখালী-১ চাটখিল সোনাইমুড়ী আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।

র‍্যালি ও আলোচনা সভা উপস্থিত ছিলেন পৌরসভার বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, বিএনপির যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন ভূঁইয়া, আনিছ আহমেদ হানিফ, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন বাহার, এডভোকেট দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, পৌরসভা যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর, যুগ্ম আহ্বায়ক সাইফুল আজম জগলু, ফখরুদ্দিন ফিরোজ, ঢাকাস্থ জিয়া ঐক্যের সাংগঠনিক সম্পাদক তারেক আজিজ শিপন, জেলা ওলামাদলের যুগ্ম আহ্বায়ক মাওঃ শরাফত উল্লাহ, সদস্য কাজী মাওঃ শাহজাহান মাসুদ, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মোঃ দুলাল, সদস্য সচিব মাসুদ হাজী, মৎস্যজীবী দলের আহ্বায়ক রাসেল পাটোয়ারী, সদস্য সচিব মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ নবী বাবু, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হক লন্টু, উপজেলা ছাত্রদলের নেতা ইঞ্জিনিয়ার ওমর ফারুক, রিয়াজ খন্দকার সহ উপজেলা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি ব্যারিস্টার খোকন বলেন জনগণের ভালোবাসার কারণে জিয়াউর রহমান ৭ নভেম্বরের বিপ্লবে মহানায়কে পরিণত হয়েছে। স্বাধীনতার ঘোষক ও একজন নিষ্কলুষ সাহসী সৈনিক হিসেবে জিয়াউর রহমানের প্রতি সামরিক বাহিনী ও জনগণের ব্যাপক সমর্থন ছিল। ১৯৭৯ সালে সিপাহী বিপ্লব মাধ্যমে জিয়াউর রহমানের হাত ধরেই দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে।

তিনি বলেন, ৭ নভেম্বর জাতীয় জীবনে এক ঐতিহাসিক অবিস্মরণীয় দিন। ৭ নভেম্বরের সিপাহী-জনতার অভ্যুত্থানে সেদিন পূরণ হয়েছিল রাজনৈতিক শূন্যতা। সিপাহী-জনতার এই বিপ্লবের সম্মিলিত প্রয়াসে জনগণ নতুন প্রত্যয়ে জেগে উঠতে সক্ষম হয়েছে। ৭ নভেম্বর বিপ্লবের সফলতার সিঁড়ি বেয়েই আমরা বহুদলীয় গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তির পথ পেয়েছি।

এই বিপ্লবের মধ্য দিয়েই আইনের শাসন, বাক, ব্যক্তি ও সংবাদপত্রের স্বাধীনতা এবং সামাজিক শান্তি ফিরে এসেছিল। দেশ, জনগণ, স্বাধিকারসহ জাতীয় স্বাধীনতার চেতনাবিরোধী সুগভীর ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে ৭ নভেম্বর সিপাহী-জনতার স্বতঃস্ফূর্ত বিপ্লব সংঘটিত হয়েছিল, এই বিপ্লবে বন্দিদশা থেকে মুক্ত হন জিয়াউর রহমান। জিয়াউর রহমানকে সমর্থন করে সামরিক বাহিনী আর তাদের সাথে সাধারণ মানুষও যোগ দেয়।

ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন আরো বলেন সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান জাতীয়তাবাদী রাজনীতির উন্মেষ ঘটিয়ে জাতিকে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির মহাসড়কে উঠিয়েছিলেন। সেজন্যই আমাদের জাতীয় জীবনে ৭ নভেম্বরের বিপ্লবের গুরুত্ব অপরিসীম। আজকের এই মহান দিনে আমি দেশবাসীসহ সবাইকে আহ্বান জানাই- এখনো দেশে নির্বাচিত গণতান্ত্রিক সরকার গঠিত হয়নি। আর সেজন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, বাংলাদেশ নামক রাষ্ট্রকে পদানত করার জন্য কুচক্রীমহল অপতৎপরতা চালাচ্ছে। যে চেতনায় উদ্বুদ্ধ হয়ে ৭ নভেম্বরে ১৯৭৫ সালের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে ছিলো সেই একই চেতনা বুকে ধারণ করে বহুদলীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, আওয়ামীলীগ, জামায়াতে ইসলামী সহ সকল মতের বহিঃপ্রকাশ ঘটেছে ।স্বাধীনতার সুফল তথা অর্থনৈতিক মুক্তি, শান্তি-শৃঙ্খলা, সাম্য, ন্যায় ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা এবং দুর্নীতি ও দুঃশাসনকে চিরতরে বিদায় করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষে পক্ষে কাজ করার আহ্বান জানান। বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন নির্বাচিত হলে চাটখিলে শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে এবং মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূল করবো।ন্যায়বিচার, জবাবদিহি ও সুশাসনের অঙ্গীকার বাস্তবায়িত হবে। এখনো দেশের বিভিন্ন জনপদে বিচারবহির্ভূত হত্যায় মানুষের প্রাণ যাচ্ছে। আইনি প্রতিকার থেকে অসহায় মানুষ বঞ্চিত হচ্ছে। আমরা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবো।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে বর্ণাঢ্য আয়োজনে শোভাযাত্রা র‍্যালি চাটখিল উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনিতাশ ফিলিং স্টেশনে এসে শেষ হয়।

জনপ্রিয় সংবাদ

লোহাগড়া শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চাল বিতরণ

সিপাহী বিপ্লব মাধ্যমে জিয়াউর রহমানের হাত ধরেই দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে-ব্যারিস্টার খোকন

আপডেট টাইম : ১২:৩৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫