জামালপুরের ইসলামপুর উপজেলার চরগোয়ালীনি ইউনিয়নের হরিণদরা দশআনি নদী থেকে এক পুরুষ অজ্ঞাত (৫৫) বছর বয়সী ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় লোকজন নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে বিষয়টি ইসলামপুর থানা পুলিশ ও জানান। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ও ডুম সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
এই বিষয়ে ডিগ্রীচর তদন্তকেন্দ্রের এসআই মোঃ সুরুজ আলী জানান, খবর পেয়ে আমি ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বেলা আনুমানিক ৩টা ৩০ মিনিটে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করি। ভিকটিমের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য পিবিআইয়ের সহায়তা চাওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মাহফুজুর রহমান সাইমন 



















