০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগমারায় হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা, থানায় অভিযোগ

রাজশাহীর বাগমারা উপজেলার সোনাডাঙ্গা ইউনিয়নের বিলশণি গ্রামে এক গ্রাম্য চিকিৎসকের বাড়িতে পেট্রোল ও তারপিন জাতীয় দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী বীরেন্দ্রনাথ প্রামানিক।

তিনি মনোনয়ন বঞ্চিত অধ্যাপক কামাল হোসেন এবং স্থানীয় সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মোজাফফর হোসেনের অনুসারী বলে জানা গেছে। বীরেন্দ্রনাথ প্রামানিক স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় প্রতিহিংসার কারণে এমনটি ঘটতে পারে বলে জানিয়েছেন ভুক্তভোগী এবং এলাকাবাসী।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার গভীর রাতে (প্রায় রাত ২টার দিকে) বীরেন্দ্রনাথ প্রামানিক ও তার পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ প্রতিবেশীদের ডাক চিৎকারে ঘুম ভেঙে তারা বাইরে এসে দেখেন, তাদের টিনের চালায় দাউ দাউ করে আগুন জ্বলছে। তাৎক্ষণিকভাবে প্রতিবেশীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

পরে ঘর তল্লাশি করে দেখা যায়, পুরো বাড়িজুড়ে পেট্রোল ও তারপিন জাতীয় দাহ্য পদার্থ ছিটানো হয়েছে। এতে অল্পের জন্য বড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পান পরিবারটির সদস্যরা।

ঘটনার পর থেকে বীরেন্দ্রনাথ প্রামানিক, তার স্ত্রী ও পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন। তারা জানান, “আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে দেখা যায়, বীরেন্দ্রনাথের বাসা মূলত রাস্তার পাশেই। সেখানে বারান্দার উপরে টিনের চালায় কাপড়ের ন্যাকড়াতে পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, বীরেন্দ্রনাথ একজন নির্ভেজাল এবং সৎ মানুষ ও পেশায় একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি হিন্দু সম্প্রদায়ের হলেও এলাকায় ধর্ম বর্ণ নির্বিশেষে তাঁর চিকিৎসা সেবার যথেষ্ট সুনাম রয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত 

বাগমারায় হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা, থানায় অভিযোগ

আপডেট টাইম : ০১:২৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫