১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‎কমলনগরে ২টি ইটভাটা গুড়িয়ে বিনষ্ট

‎লক্ষ্মীপুরের কমলনগরে অবৈধভাবে গড়ে ওঠা দু’টি ইটভাটা গুড়িয়ে বিনষ্ট করেছেন পরিবেশ অধিদপ্তর। শনিবার দুপুরে তোরাবগঞ্জ ইউনিয়নে অভিযান দিয়ে সুমাইয়া ব্রিকস্ ও মেঘনা ব্রিকসকে বুলডোজার দিয়ে গুড়িয়ে ধ্বংস কারা হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী মাজিস্ট্রেট আশিক আহমেদ। অভিযানে র‍্যাব ও পুলিশের পৃথক টিম অংশ নেয়।

‎জানা যায়, কমলনগরে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটাগুলো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন থেকে । ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। এ ছাড়াও ইটভাটাগুলো মাটির টপসয়েল কেটে নিয়ে ফসলের ক্ষতি করছেন প্রতিনিয়ত। বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও এত দিন উল্লেখযোগ্য কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

‎পরিবেশ অধিদপ্তরের নির্বাহী মাজিস্ট্রেট আশিক আহমেদ বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক অভিযান দিয়ে দু’টি ইটভাটা বিনষ্ট করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

‎কমলনগরে ২টি ইটভাটা গুড়িয়ে বিনষ্ট

আপডেট টাইম : ০১:৩৪:২৫ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫