চাঁদপুরের ফরিদগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে রুহল আমিন (৩০) নামে এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে উপজেলার রুস্তমপুর এলাকায় চা বিক্রির টাকা ছিনতাইয়ের সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় দেখে ট্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশের খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।পরে মরদেহ ময়না তদন্তের জন্য প্রেরণ করেন।
নিহত রুহল আমিন ফরিদগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব বড়ালী গ্রামের মাহমুদুল হাসান এর ছেলে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সুজন আহম্মেদ, চাঁদপুর 



















