১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ৩ জনসহ গ্রেপ্তার ২৬

রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে মোট ২৬ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ২৩ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১০ জন, মাদক মামলায় ৫ জন এবং অন্যান্য মামলায় ৮ জন রয়েছেন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: অহিদুল ইসলাম (৪৪), মো: মুক্তার হোসেন (৪২) এবং মো: আলমগীর (৩২)। বাগমারা থানার ১১ নং গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য অহিদুল রাজশাহীর বাগমারা থানার তাহির একডালা এলাকার মৃত আব্বাস আলীর ছেলে; রাজশাহী জেলা যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক মুক্তার রাজশাহীর চারঘাট থানার মল্লিক মাড়িয়া এলাকার মৃত: ওমর আলীর ছেলে এবং ১৮নং ওয়ার্ড যুবলীগের সহ- সাংগঠনিক সম্পাদক আলমগীর রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবান তুনপাড়া পদ্মপুকুর এলাকার সমীরউদ্দিন এর ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

জনপ্রিয় সংবাদ

দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ৩ জনসহ গ্রেপ্তার ২৬

আপডেট টাইম : ১০:৩৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫